ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছা ডায়াবেটিকস্ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

admin
জানুয়ারি ১০, ২০২০ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।। পাইকগাছায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ডায়াবেটিকস্ সমিতির উদ্যোগে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে ডায়াবেটিকস্ সমিতি মিলনায়তনে সমিতির প্রতিষ্ঠাতা ও বিএমএ’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডাঃ শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।

উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, মুক্তিযোদ্ধা কাজী তোকারম হোসেন টুকু, শেখ সেলিম, জাতীয় শ্রমিকলীগ নেতা শেখ হারুন-অর-রশিদ হিরু, শাহাজান কবির, শেখ মিথুন মধু, মিলন ও জীবন কিশোর দে।

স/এষ্