ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছা কলেজের আন্তঃশ্রেণী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ডিগ্রী পাস কোর্স চ্যাম্পিয়ন

admin
নভেম্বর ১, ২০১৭ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা কলেজের আন্তঃশ্রেণী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ডিগ্রী পাস কোর্স চ্যাম্পিয়ন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

পাইকগাছা কলেজের আন্তঃশ্রেণী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ডিগ্রী পাস কোর্স ও একাদশ শ্রেণীর মানবিক বিভাগের মধ্যে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষই গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারের মাধ্যমে ৫-৪ ব্যবধানে একাদশ শ্রেণী মানবিক বিভাগকে পরাজিত করে ডিগ্রী পাস কোর্স একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বৈদ্য, বিনয় কুমার মন্ডল, পরিচালনা পর্ষদের সদস্য সাবেক কাউন্সিলর হেমেশ চন্দ্র মন্ডল, প্রভাষক রফিকুল ইসলাম, ইলিয়াস হোসেন, আজিজুর রহমান, সত্যপ্রিয় মিস্ত্রী, আমান উল্লাহ গাজী, আব্দুর রাজ্জাক বুলি, শ্যামল দেবনাথ, মাহাবুবা নাজনীন ইরানি, মাসুদুর রহমান মন্টু, মোমিন উদ্দীন, সরদার জামাল উদ্দীন, স্বপন কুমার ঘোষ, রতন দত্ত, লিলিমা খাতুন, মাধূরী মন্ডল, মেহেরা বানু, লুৎফর ইসলাম, নাজমীন নাহার, শারমিন হায়াত, মল্লিকা অধিকারী, সুষ্মিতা সরকার, বৈশাখী চক্রবর্তী, আবু রাসেল কাগুজী, সাইদুর রহমান, তরুণ মন্ডল, আছাবুর রহমান, আব্দুল মান্নান, বিকাশ সরদার, কওছার গাজী, তারেক আহম্মেদ, আমেনা খাতুন, সাংবাদিক এন ইসলাম সাগর, রোভার স্কাউস’র এরশাদ আলী, আব্দুস সামাদ, রাসেল, সাগর, পার্থ, সাইদুর, আফরোজা সুলতানা ও পম্পা সরদার। খেলা পরিচালনা করেন, ক্রীড়া শিক্ষক হারুন অর রশিদ, সমীরণ কুমার অষ্ট ও শুপংকর বাছাড়।

স/মা