ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছা উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পৃথক সভা অনুষ্ঠিত

admin
নভেম্বর ১৯, ২০১৯ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে গুরুত্বপূর্ণ পৃথক ৩ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথমে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, পরে উপজেলা আইন শৃংখলা এবং সবশেষে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও জুলিয়া সুকায়না ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি (তদন্ত) রহমত আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, কওছার আলী জোয়াদ্দার, এসএম এনামুল হক, রিপন কুমার মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রকৌশলী আবু সাঈদ, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, যুব উনśয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতীম, পল্লী উনśয়ন কর্মকর্তা আলী নূর হোসেন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়কারী জয়া রানী রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, প্রাক্তন সহকারী অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, অনিতা রানী মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, যুগ্ন সম্পাদক এন ইসলাম সাগর, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, মোমিন উদ্দীন, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন ও আহসান উল্লাহ, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, শিক্ষক প্রদীপ শীল ও মাওঃ রাইসুল ইসলাম।

সভার শুরুতেই আগামী ১৪ ও ১৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও মহান জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।

এছাড়া সভায় সদ্য সমাপ্ত ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো সহ নতুন সড়ক আইন বাস্তবায়ন, মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখা ও বিভিনś উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়।

স/এষ্