ইমদাদুল হক, পাইকগাছা,খুলনা।। পাইকগাছায় ৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ইয়াসিন সরদার (৩২) কে আটক করেছে পুলিশ।
আটক ইয়াসিন চাঁদখালী ইউনিয়নের কালীদাশপুর গ্রামের মালেক সরদারের ছেলে। শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটে থানা পুলিশের এএসআই শেখ পলাশ সহ সঙ্গীয় ফোর্স তার বাড়ীর সামনে থেকে ৫০ পিস ইয়াবা সহ ইয়াসিনকে আটক করেন।
এ ঘটনায় এসআই অখিল রায় থানায় মাদক আইনে মামলা করেছেন , যার নং ১৮।
স/ এষ্

