ঢাকারবিবার , ১ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় ৪ দিনের বর্ষায় কপিলমুনি-জাফর আওলীয়া সড়কের বেহাল অবস্থা

admin
অক্টোবর ১, ২০১৭ ৮:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা 

পাইকগাছায় গত ৪ দিনের বর্ষায় শরতের ভ্যাপসা গরম থেকে মুক্তি পেলেও সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গোৎসব ব্যাহত হওয়ার পাশাপাশি দূর্ভোগ বেড়েছে মানুষের। টানা ভ্যাপসা গরমের পর গত বুধবার থেকে শুরু হয় বৃষ্টিপাত। এতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসলেও অস্বস্তির কারণ হয়ে দাড়ায় দূর্গোৎসব উদযাপনের জন্য। এ বছর উপজেলায় ১৪৩টি মন্ডপে পূজা উদযাপিত হয়। কিন্তু বেশিরভাগ মন্ডপের চত্ত্বরে টানা ৪ দিনের বর্ষায় পানি জমে কাদা ও স্যাতসেতে অবস্থা সৃষ্টি হয়। পাশাপাশি অভ্যন্তরীন সড়ক গুলোতে পানি জমে থাকায় চলাচলও মারাত্মক ভাবে বিঘিœত হয়। এতে শারদীয়া দূর্গোৎসবের মূল যে আমেজ সেটা অনেকটাই ব্যাহত হয়। অভ্যন্তরীন সড়ক গুলোর মধ্যে কপিলমুনির জাফর আওলীয়া সড়কের অবস্থা বর্তমানে খুবই খারাপ। বাজার সংলগ্ন এলাকার কয়েক মিটার পরপর সড়কের অসংখ্য স্থানে হাটু পানি জমে রয়েছে। এতে দূর্ভোগে পড়েছেন চলাচলরত সাধারণ মানুষ। বিশেষ করে এই সড়কটি কপিলমুনি, হরিঢালী, লতা ও দেলুটি এলাকাবাসীর জন্য চলাচলের অন্যতম মাধ্যম। ব্যবসায়ী সহ স্কুলগামী শিক্ষার্থীদেরও যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক এটি। কপিলমুনি কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির ও  মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে থাকে এই সড়ক দিয়ে। অনুরূপভাবে বাণিজ্যিক শহর কপিলমুনি বাজারে ব্যবসায়ীক কাজে যাতায়াত ও পণ্য পরিবহন করতে হয় এই সড়ক দিয়ে। অথচ কপিলমুনি বাজার থেকে লতা অভিমুখে সড়কের কয়েক মিটার পরপর অসংখ্য স্থানে হাটু পানি জমে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। জরাজীর্ণ সড়ক ও পানি নিস্কাষণ ব্যবস্থার পথ সুগম না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। সড়কটি সংস্কার ও দ্রুত পানি নিস্কাষণ ব্যবস্থার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

স/মা