পাইকগাছায় ৪৬তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে ৪৬তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীদের উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে “উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস। বক্তব্য রাখেন, এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, গাজী নজরুল ইসলাম, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, মোঃ দাউদ শরীফ ও প্রভাষক ময়নুল ইসলাম।
স/মা

