পাইকগাছায় ২ শিকারীকে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমনা
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: ভ্রাম্যমান আদালতে পাইকগাছায় ২ পাখি শিকারীকে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমনা করা হয়েছে। পাইকগাছায় বন্যপ্রাণী ধরা, মারা, খাওয়া, শিকার, সংরক্ষণ, পাচার ক্রয়-বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম।
বৃহষ্পতিবার দুপুরে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থানা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য উপজেলার রামনাথপুর গ্রামের মিনহাজ উদ্দিনের পুত্র মিজানুর রহমান(৫০)ও আব্দুল ওহাব গাজীর পুত্র মো: রবিউল গাজীকে(৪০)পাখি ধরার ফাদ,জালসহ অটক করেন।
বিকাল সাড়ে ৩টায় উপজেলায় চত্তরে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বন্যপ্রাণী(সংরক্ষর ও নিরাপত্তা) আইন ২০১২ ধারায় মিজানুর রহমানকে ১৫ হাজা ও মো: রবিউল গাজীকে ১৫ হাজার মোট ৩০ হাজার টাকা জরিমনা করেন।এসময় আটককৃত জাল পুড়িয়ে ধ্বংস ও সাউণ্ড বস্ক নষ্ট করা হয়।
স/এষ্

