ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা:” শেখ হাসিনার বংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ”এ শ্লোগান নিয়ে পাইকগাছায় ১০ টাকা মুল্যে খাদ্য সহয়তা স্বরুপ সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ১৯ সালে হত দরিদ্রদের মাঝে খাদ্য-শস্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ।, ১৯ মার্চ মঙ্গল বার সকালে নতুনবাজার সহ আনুষ্ঠানিক ভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৩ হাজার ১শ ২৩ তালিকাভুক্ত কার্ডধারীর মধ্যে চাল বিতরণ হয়।
এ সময় উপস্থিত ছিলেন গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, ওসিএলএসডি হাবিবুর রহমান,ইউপি সদস্য জগন্নাথ দেব নাথ, আলীগ নেতা মোঃ সৈয়েদুর রহমান সরদার,ভোলানাথ সুখদা সুন্দুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান সরদার, যুবলীগ নেতা শেখ মাসুদুর রহমান, আব্দুল হাকিম,আমিরুল ইসলাম খাঁন প্রমুখ।
স/রর

