ঢাকাশুক্রবার , ১ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় হাইজিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

admin
নভেম্বর ১, ২০১৯ ৮:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ওয়াশ সেবার মান উন্নয়নে হাইজিন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে লোনা পানি মৎস গবেষনা কেন্দ্রের অডিটরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা করমকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, ওয়াটার এইড বাংলাদেশ এর হেলথ এ্যাডভাইজার ডাঃ নূরুল্লাহ আওয়াল ও সুমন কুমার সাহা।

কমিউনিটি সাপোর্ট কমিটির তত্তাবধানে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মঈনউদ্দিন সেখ, প্রকল্প ইঞ্জিনিয়ার আয়ুব আলী ও হাইজিন প্রমোশন এন্ড ট্রেনিং অফিসার পপি আক্তার।

কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের স্বাস্থ্য কর্মীবৃন্দ অংশগ্রহন করেন। কর্মশালায় নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খানা ও হাইজিন বিষয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বস্তরে নিশ্চিতকরণসহ ওয়াশ সেবার মান বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

স/এষ্