ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাইকগাছায় সাংবাদিকের ভাইকে কুপিয়ে জখম

admin
এপ্রিল ৯, ২০১৭ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় পূর্ব শত্র“তার জের ধরে সাংবাদিকের ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী প্রতিপক্ষের লোকজন। মারাত্মক জখম অবস্থায় আসলাম উদ্দিন বাচ্চু (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে নগর শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাচ্চু উপজেলার নগর শ্রীরামপুর গ্রামের মৃত আনসার আলী হাজরার ছেলে ও কপিলমুনির বিশিষ্ট সাংবাদিক এ কে আজাদের ভাই। আহতের পরিবার সূত্রে জানা গেছে আসলাম উদ্দিন বাচ্চুর সাথে প্রতিবেশী প্রতিপক্ষ জিন্নাত হাজরা গংদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ঘটনার দিন শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে বাচ্চু তার নতুন তৈরি করা বসত ঘরের দেওয়ালে পানি দিচ্ছিল। এসময় প্রতিবেশী প্রতিপক্ষের লোকজন বাচ্চুকে পানি দিতে বন্ধ করতে বললে উভয়ের মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে প্রতিপক্ষ জিন্নাত হাজরার ভাই মিজানুর ও ভাইপো সবুজ ধারালো অস্ত্র দিয়ে বাচ্চুকে কুপিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন আহত বাচ্চু কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে বাচ্চুর মাথার ক্ষত স্থানে কয়েকটি সেলাই দেওয়া লেগেছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে বাচ্চুর পরিবার জানিয়েছেন।

স/এষ্