ঢাকাসোমবার , ৮ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় শখের বশে চায়না সীডলেস কাগুজি লেবু চাষ করে সফল চাষী পলাশ

admin
নভেম্বর ৮, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় শখের বশে চায়না সীডলেস কাগুজি লেবু চাষ করে সফল চাষী পলাশ

ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা) : খুলনার পাইকগাছায় শখের বশে চায়না সীডলেস বারোমাসি কাগুজি চাষ করে সফলতা অর্জন করেছে সাংবাদিক পলাশ কর্মকার। উপজেলার কপিলমুনিতে পলাশ কর্মকার এক বছর আগে শখ করে এক বিঘা পতিত জমিতে ৫০ খানা সীডলেস কাগুজি লেবুর চাষ শুরু করে।

নার্সারীর নাম দেয় লেমন গার্ডেন এন্ড নার্সারী। ঐ গাছ থেকে নতুন কলম করে আরও ২’শ কলম ৪ হাত অন্তর চাষ করা হয়েছে। প্রতিটা গাছের থোকায় থোকায় ৮ থেক ১০ টি করে লেবু ধরছে। যা পাইককাররা ২/টাকা করে প্রতটা লেবু কিনে নিয়ে যাচ্ছে।

প্রতিটা কলম বিক্রি হচ্ছে এক থেকে দু’শ টাকা। এবার নার্সারীর নাম করণ করা হলো লেমন গার্ডেন এন্ড নার্সারী। বার মাস ফলন হয় ও কলম করা যায়। শুষ্ক মৌসুমে তিন মাস মত সেচ দেওয়া লাগে। ঠিকমত পরিচর্যা করতে পারলে বছরে ২ লাখ টাকার লেবু ও ২লাখ টাকার কলম বিক্রি করা সম্ভব বলে পলাশ জানায়।

স্থানীয় শরবত বিক্রেতারা প্রতিদিন কপিলমুনির লেমন গার্ডেন এন্ড নার্সারি থেকে লেবু কিনছে।যা খুলনা ও বাগেরহাট ও পাশ্ববর্তী জেলাতে নেয়া হয়। লেবু চাষে খরচ কম।সীডলেস চায়না থ্রি কাগজি লেবু গাছের রোগবালাই অনেক কম।

লেবু চাষী পলাশ কর্মকার জানান, সীডলেস বারোমাসি চায়না কাগজি লেবু চাষে সরকারে সুদৃষ্টি থাকলে এ এলাকায় এর চাষ বৃদ্ধি পাবে।যা বিদেশেও রপ্তানি করা সম্ভব।

স/এষ্