পাইকগাছায় যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার রাড়–লী ইউনিয়নের বাঁকা ভবানীপুর গ্রামের প্রহল্লাদ বিশ^াসের ছেলে আকাশ বিশ^াস (২৪) এর সাথে মৃত বিষ্ণুপদ দাসের মেয়ে পম্পা রানী দাস (২০) এর গত ২ বছর আগে হিন্দু ধর্মীয় বিধান মতে বিবাহ হয়।
বিবাহের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবীতে আকাশ ও তার পরিবারের লোকজন শারীরিক এবং মানুসিকভাবে পম্পা রানীকে নির্যাতন করে আসছিল।
সর্বশেষ গত ২৩ ডিসেম্বর সন্ধ্যারপর যৌতুকের জন্য পম্পাকে চাপ সৃষ্টি করলে পম্পা তা অস্বীকার করলে আকাশ ও তার পরিবারের লোকজন পম্পাকে বেদম মারপিট ও জোরপূর্বক বিষাক্ত ঔষধ সেবন করায়।
পরে অসুস্থ্য অবস্থায় পম্পাকে পরেরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে ২৭ ডিসেম্বর পরীক্ষা-নিরীক্ষারপর পম্পা জানতে পারেন তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে।
এ ঘটনায় পম্পা বাদী হয়ে আকাশ, পিতা প্রহল্লাদ বিশ^াস, মাতা ভগবতী বিশ^াস সহ ৫ জনকে আসামী করে মামলা করে।
স/অ

