পাইকগাছা,প্রতিনিধি।। পাইকগাছার সোলাদানা ইউনিয়ানের ভিলেজ পাইকগাছা গ্রামের আফসার আলী সরদারের মুদি দোকানে গভীর রাতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনের পুড়ে দোকানে থাকা মুদি মালামাল সহ ফ্রিজ পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ আফসার আলী জানান তার দোকানের প্রায় দু’লাখ টাকার মালামাল ছিল সব পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে এলাকাবাসী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স/এষ্

