ঢাকাবুধবার , ২৯ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় মুক্তিযোদ্ধার ভাতার টাকা চুরি ; ১ ঘন্টার মধ্যো উদ্ধার

admin
মে ২৯, ২০১৯ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় বৃদ্ধ মুক্তিযোদ্ধা খয়বার আলীর ১৮ হাজার টাকা চুরি হওয়ার ১ ঘন্টার মধ্য পুলিশ উদ্ধার করেছে। বুধবার বেলা সাড়ে ১২টায় মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা উঠানোর পর পৌর সদরের চৌরাস্তা মোড় থেকে বৃদ্ধর পাঞ্জাবীর পকেট কেটে উক্ত টাকা নিয়ে যায়। বিষয়টি থানাপুলিশকে অবহিত করার পর পুলিশ সোর্সের মাধ্যমে পকেটমার ভিলেজ পাইকগাছার ইমনকে ধাওয়া করে।

এ সময় সে শিবসা ব্রীজের অপর প্রান্ত বাসাখালী-হরিখালীর চকে একটি চিংড়ি ঘেরের ফাঁড়িতে টাকা ফেলে পালিয়ে যায়। এস,আই অখিল রায় ও অনিষ মন্ডল উদ্ধারকৃত টাকা থানায় জমা দেয়। পরে ওসি এমদাদুল হক শেখ মুক্তিযোদ্ধা খয়বার ও তাঁর স্ত্রী হাসিনা বেগমের হাতে টাকা তুলে দেন। এ ঘটনায় ইমনকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

স/এষ্