ঢাকাসোমবার , ৮ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় মুক্তিপনের দাবীতে কলেজ ছাত্র অপহরণঃ আটক এক

admin
নভেম্বর ৮, ২০২১ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় মুক্তিপনের দাবীতে কলেজ ছাত্র অপহরণঃ আটক এক

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মুক্তিপনের দাবীতে আমিনুর রহমান (২০)নামে এক কলেজ পড়ুয়া ছাত্র অপহরণ হয়েছে। মুক্তিপনের টাকা আদায় কালে অপহরণ চক্রের একজনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,রোববার রাত ৯ টার দিকে আগড়ঘাটা বাজার থেকে ৪/ ৫ জনের একটি চক্র আমিনুর রহমানকে অপহরণ করে। অপহৃত আমিনুর শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে ও কপিলমুনি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

অজ্ঞাত স্থানে নিয়ে আমিনুরের ব্যবহৃত ফোন দিয়ে রোববার রাত ১০ টার দিকে তার পিতা ছুরমান গাজীর কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। যা পাইকগাছা ব্রীজের নীচে রাখতে বলে। কিছু টাকাও সেখানে রাখা হয়। ঐ স্থান থেকে সোমবার দুপুর ১ টার দিকে টাকা নিয়ে চলে আসার সময় চারপাশে মোতায়ন করা লোকেরা অপহরণনকারী ফয়সাল সরদারকে আটক করে পুলিশে দেয়।

সে গদাইপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। সে নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দেয়। তার সাথে আরও ৪/ ৫ জন রয়েছে বলে অপহৃতের পিতা জানিয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত অহৃত আমিনুলের সন্ধান মেলেনি। ওসি জিয়াউর রহমান জানান,একজন আটক হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। অপহৃহকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

স/এষ্