ঢাকাবুধবার , ৮ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় মহিলা ভিক্ষুকদের মাঝে মুরগী বিতরণ

admin
নভেম্বর ৮, ২০১৭ ৮:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

পাইকগাছায় মহিলা ভিক্ষুকদের মাঝে মুরগী বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥

পাইকগাছায় মহিলা ভিক্ষুকদের আত্মকর্মসংস্থান ও সাবলম্বী করে গড়ে তোলার লক্ষে সোনালী মুরগী বিতরণ করা হয়েছে। উপজেলা নারী উন্নয়ন ফোরাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মহিলা ভিক্ষুকদের মাঝে মুরগী, মুরগীর খাবার ও ঘর বিতরণ করেন খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান ও নারী উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ।

স/মা