ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাইকগাছায় ভাগ্নের ঢেলে দেওয়া গরম পানিতে ঝলছে গেছে মামার শরীর

Mahin Sarker
সেপ্টেম্বর ১১, ২০২০ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুৃলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় তুচ্ছ ঘটনায় ভাগ্নের ঢেলে দেয়া গরম পানিতে ঝলছে গেছে মামার মাথা ও শরীরের বিভিন্ন অঙ্গ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বাড়ীর চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটেছে। আহতকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের বান্দিকাটি গ্রামের হাসেম গাজী (৪৩) সাথে তার ভাগ্নে শহীদের দোকানের সামনের জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। মামা হাসেম মুদি ও ভাগ্নে চায়ের দোকানদার। মামা হাসেম ভাগ্নের দোকানের পাশে বেড়া দিলে সন্ধ্যায় উভযের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়।
স্থানীয়রা তাৎক্ষনিক মিটিয়ে দিলেও কিছু পরে শহীদের চাচা সুজাত গাজীর নির্দেশে আবারও হাসেম গাজীকে মারপিট করে। এসময় চায়ের কেটলিতে থাকা গরম পানি মামা হাসেমের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় ঢেলে দেয় শরীরের বিভিন্ন অংশ ঝলছে মারাত্মক আহত হয়।
হাসেম গাজী পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে সুজাত গাজীকে ১নং আসামী করে ৭ জনের নামে এজহার দাখিল হযেছে। শহীদ গাজী জানায়, তার মামা তাকে কামড়িয়ে আহত করেছে। মারামারী করার সময় তার গায়ে গরম পানি পড়েছে।
স/ম