ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় ভদ্রা নদীর ভাঙ্গন কুলে স্রোতে খেলতে যেয়ে এক শিশু নিখোঁজ

Mahin Sarker
আগস্ট ২৫, ২০২০ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার পল্লীতে ভদ্রা নদীর ভাঙ্গন কুলে স্রোতে খেলতে যেয়ে অষ্টম শ্রেনীর ছাত্র জাহান আলী (১৫) নাম এক শিশু স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে।

সে উপজেলার তেলিখালী গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে। মঙ্গলবার সকালে তেলিখালী গোপী পাগলার একটা চিংড়ি ঘেরের বেড়িবাঁধের ভাঙ্গন কুলের স্রোতের পানিতে তার আরেক বন্ধুুকে নিয়ে খেলছিল।

এর মধ্য প্রবল স্রোতে জাহান আলীকে পাশের ভদ্রা নদীতে ভাসিয়ে নিয়ে যায়। এখনও পর্যন্ত শিশুটি নিখোঁজ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ঘটনাসস্থলে যান এবং ফায়ার সার্ভিস টিম এনে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

স/ম