ঢাকারবিবার , ২২ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় বিয়ে করে দুই লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে বর

admin
সেপ্টেম্বর ২২, ২০১৯ ১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

পাইকগাছা,(খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় ভুয়া ঠিকানা দিয়ে বিয়ে করে দুই লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে আতিয়ার নামে এক প্রতারক।জানাগেছে ২০১৮ সালের শেষের দিকে গােপালগঞ্জ জেলার মধ্যকরপাড়া গ্রামের মৃত্যু মোসলেম মোল্লার ছেলে আতিয়ার রহমান মোল্লা ঘেরের ব্যাবসার উদ্দেশ্যে পাইকগাছায় অবস্থান করে।

সেই সুত্রে পরচিয় হয় উপজলোর শিলেমানপুর গ্রামের মিয়াজান সরদারের মেয়ে আকলিমার সাথে।পরিচয় সুত্রে আতিয়ারের সাথে গত ২৩/১১/২০১৮ সালে স্থানীয় কাজির মাধ্যমে ও পরে ২৮/১১/২০১৮ সালে নোটারি পাবলিকের মাধ্যমে রেজিষ্ট্রি করে।

বিবাহের পর থেকে আতিয়ার শোশুর বাড়ী থাকতে শুরু করে। কয়েক মাস থাকার পর আতিয়ার ব্যাবসার কথা বলে স্ত্রী আকলিমার কাছ থেকে দুই লক্ষ টাকা নেয়।

টাকা নিয়ে আতিয়ার ব্যাবসায়িক কাজের কথা বলে ঢাকায় চলে যায়।কিছুদিন অতিবাহিত হয়ে গেলেও আতিয়ার না আসায় তার স্ত্রী আকলিমাঁ খোজ খবর নিতে শুরু করে।

এক র্পযায় আকলিমা তার বিবাহের কাগজে দেওয়া ঠিকানায় খোঁজ নিয়ে জানতে পারে যে সে ঠিকানা ভুয়া।পরে তার মোবাইল ফোনে যোগাযোগ করলে আতিয়ার বিভিন্ন হুমকি দিচ্ছে বলে আকলিমা জানান।

এ ব্যাপারে প্রতারক আতিয়ারের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন আকলিমা ও তার পরিবার।

স/এষ্