ঢাকাবৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় বাড়ীর ৪ সদস্যকে অজ্ঞান করে নগদ টাকাও স্বর্ণালঙ্কার চুরি

admin
সেপ্টেম্বর ৯, ২০২১ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় সেনা সার্জেন্টেসহ বাড়ীর ৪ সদস্যকে অজ্ঞান করে নগদ টাকাও স্বর্ণালঙ্কার চুরি

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছা পৌরসভায় সেনা সার্জেন্টেসহ বাড়ীর স্ত্রী ও কন্যাদের অজ্ঞান করে আলমারি ভেংগে সোনার গহনা ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে মুখোশ ধারী কয়েকজন ব্যক্তি পৌরসভার সরল ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সেনা সার্জেন্টের বাড়ীতে যায়।

বাড়ীর লোকেরা ঘুমিয়ে ছিলেন।এ সময় মুখোশধারীরা সেনা সার্জেন্টেসহ স্ত্রী ও সন্তানদের চেতনা নাশক কেমিকেল স্প্রে করে অজ্ঞান করে। সকালে সার্জেন্টে শাহিন(৪৩) জ্ঞান ফিরে দেখেন তার স্ত্রী সালমা খাতুন(৩৮) মেয়ে তামান্না খাতুন (১৫), ও তানিয়া খাতুন(১২) অচেতন অবস্থায় আছে।

এ সময় ঘরের দরজা জানালা ও আলমারি ভাংগা। খোঁজ নিয়ে দেখে নগদ টাকা ও সোনারগহনা চুরি হয়ে গেছে। বিষয়টি কর্মস্থল যশোর সেনানিবাসের কতৃপক্ষকে জানালে তারা আহতদের যশোর সেনানিবাস হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।

তারা চিকিৎসাধীন থাকা ও থানায় রিপোর্ট লেখা পর্যন্ত কি কি এবং কত টাকা চুরি হয়েছে তা জানা জানা যায়নি। এ ব্যাপারে ওসি তদন্ত স্বপন রায় জানান,পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্