পাইকগাছায় ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রার্থী ও এলাকাবাসীর সাথে সহকারী পুলিশ সুপারের মতবিনিময়
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরেপক্ষ করতে লতা ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে প্রার্থী ও এলাকাবাসীর সাথে সহকারী পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকরী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল, বিট অফিসার এসআই তাকবীর হোসাইন, ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়, ইউপি সদস্য মীর ইব্রাহিম খলিল পরান, কাদম্বিনী মন্ডল, মেম্বর প্রার্থী পংকজ মন্ডল, অমিত বিশ্বাস, কুমারেশ মন্ডল, মনোতোষ মন্ডল, সচিব জাভেদ ইকবাল, সহকারী সচিব বিথীকা দাস, গোপাল রায়, দ্বীজেন মন্ডল, ইন্দ্রজিত মল্লিক, ও পংকজ মুনি।
স/এষ্

