ঢাকারবিবার , ৩০ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাইকগাছায় প্রতিবেশীর হামলায় ব্যবসায়ী আহত

admin
জুলাই ৩০, ২০১৭ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় প্রতিবেশী প্রতিপক্ষদের বিরুদ্ধে কমল দাশ (২১) নামে এক ব্যবসায়ীকে মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় মামুদকাটী বাজারে মারপিটের এ ঘটনা ঘটে। উপজেলার মামুদকাটী গ্রামের শ্রীদাম দাশের ছেলে আহত ব্যবসায়ী কমল দাশ জানান, কপিলমুনি বাজারে আমার একটি দোকান রয়েছে। ব্যবসায়ীক কাজে প্রতিদিন আমাকে কপিলমুনি বাজারে থাকতে হয়। ঘটনার দিন শুক্রবার হওয়ায় আমি দুপুরের দিকে বাড়ি চলে আসি। এরপর সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পার্শ্ববর্তী কালবাটের নিকট বসে থাকি। পারিবারিক বিরোধের জের ধরে প্রতিবেশী হরেণ দাশ আমাকে সেখান থেকে মামুদকাটী বাজারের ডাঃ মিজানের চেম্বারে নিয়ে যায়। এরপর স্থানীয় দুই জনপ্রতিনিধির সহযোগিতায় হরেন ও তার লোকজন আমাকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। পরে আমি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষদের লোকজন মামলা না করার জন্য হুমকি দিচ্ছে বলে কমলের মা জানিয়েছেন।

স/ম