ঢাকাবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

admin
সেপ্টেম্বর ৭, ২০১৭ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক ইমদাদুল হক ও সিএ কৃষ্ণপদ মন্ডল। বিতরণ অনুষ্ঠানে উপজেলার ঘোষাল বান্দিকাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী আশরাফুল ইসলাম, মালথ প্রাথমিক বিদ্যালয়ের রিপন গাজী ও হাউলী-প্রতাপকাটী স্কুলের শিক্ষার্থী রাকিব বিল্লাহকে প্রত্যেকের একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়।

স/মা