ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাইকগাছায় পৌর সভার নিজস্ব ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন

nayem ahmed
সেপ্টেম্বর ১, ২০২০ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

ইমদাদুল হক, পাইকগাছা,খুলনা।। খুলনার পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠার ২৩ বছর পর আধুনিক পৌর ভবন নির্মাণে ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়ছ। মঙ্গলবার দুপুরে শিববাটিতে ৮ কোটি টাকা ব্যয় এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন খুলনা-৬(পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু।

পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্তি ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ওসি এজাজ শফী, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,

উপজেলা জাপা সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। উল্লেখ্য, ১৯৯৭ সালে পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠা হলেও সাবেক গদাইপুর ইউনিয়ন পরিষদের ভবনে কার্যক্রম চালিয়ে আসছিল।

স/এন