ঢাকাশুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় পৌরসভা ইমাম পরিষদ ও নাগরিক কমিটির মতবিনিময়

admin
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ৫:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥

রোহিঙ্গা সম্প্রদায়ের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পাইকগাছা পৌরসভা ইমাম পরিষদ ও নাগরিক কমিটি আয়োজিত আগামী ১৮ সেপ্টেম্বরের মহা সমাবেশ সফল করার লক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানা জামে মসজিদ চত্ত্বরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ইমাম পরিষদ ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ। পৌর ইমাম পরিষদের সভাপতি মাওঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, হাফিজুর রহমান রিন্টু, সাংবাদিক আলাউদ্দীন রাজা, ইমদাদুল হক, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক গাজী সালাম, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ শামছুদ্দীন, সহ-সভাপতি মাওঃ রইসুল ইসলাম, জাপা নেতা শামছুল হুদা খোকন, রবিউল ইসলাম, গাজী আব্দুস সামাদ, আসিক মাহমুদ, মাওঃ গোলাম রব্বানী ও মাওঃ ইব্রাহিম খলিল। সভায় মহা সমাবেশ সফল করতে শুক্রবার জুম্মাবাদ মসজিদে মসজিদে ১৫ মিনিটের প্রতিকি মানববন্ধন, সন্ধ্যায় ব্যবসায়ী সংগঠন ও শনিবার সকালে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত গৃহিত হয়।

স/মা