ঢাকাবৃহস্পতিবার , ৯ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় পুলিশের মাইকিং; গুজব ছড়িয়ে আতঙ্ক ছড়াবেন না

admin
মে ৯, ২০১৯ ১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।

পাইকগাছায় গত ক’দিন ধরে রোহিঙ্গা ও বোরখা পরিহিত নারী বেশে ছেলেধরা আতঙ্কে ভূগছে মানুষ। পুলিশের পক্ষ থেকে গুজব না ছড়ানোর জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে। এদিকে গনপিটুনীতে মারাত্মকভাবে আহত অজ্ঞাত এক মহিলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেস্কে চিকিৎসাধীন রয়েছে। সংশ্লিষ্ঠরা এলাকায় বেশকিছু মানসিক ভারসাম্যহীন (পাগল) প্রকৃতির মানুষের আগমনের কথা স্বীকার করেছেন।

সরিজমিনে এলাকাঘুরে জানাগেছে উপজেলার বিভিন্ন স্থানে রোহিঙ্গা ও ছেলা-মেয়ে ধরা বোরখা পরিহিত একদল মহিলার অনুপ্রবেশ ঘটেছে। পরস্পর সহ মোবাইলে এসব ভিত্তিহীন খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে নারী-শিশু,স্কুলগামী শিক্ষার্থী সহ দুর্বল চিত্তের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লক্ষ্যকরা গেছে কোন যাচাই-বাছাই না করে কোথায়-কোথায় লাঠি-সোটা নিয়ে রাত্রিকালে পাহারা বসানো হয়েছে। প্রশাসন বলছেন, দিনের বেলায় কিছু না, কিন্তু রাত্রিকালে রোহিঙ্গা ও ছেলাধরা গুজব ছড়িয়ে কিছু বিপদগামী মানুষ শান্ত পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ নিয়ে পুলিশ বড্ড বে-কায়দায় রয়েছে। সন্ধ্যা হলে রাস্থাঘাট, বাগানে অপরিচিতদের দেখছেন বলে কেহ-কেহ মোবাইলে জানালে পুলিশ ও সাংবাদিকরা ছুটছেন।

এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে আগরঘাটা বাজারে অজ্ঞাত এক মহিলা গনপিটুনীতে মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত আহত মহিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেস্কে ভর্তি করেন। কারা মারপিটে জড়িত তা পুলিশ জানার চেষ্টা করছেন বলে জানাগেছে।

অন্যদিকে কোন গুজবে কান না দিয়ে সকলকে সতর্ক্য থাকার কথা বলে সবত্রই পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে ওসি এমদাদুল হক শেখ জানান। তিনি বুধবার সকালে থানাতে গ্রাম পুলিশের সপ্তাহিক হাজিরার সময় তাদেরকে চোক-কান খোলা রেখে এ গুজোব সম্পর্কে গ্রামবাসিদের অবহিত করতে বলেন।

তিনি এ প্রতিনিধিকে জানান, ক’দিন হলো এলাকায় মানসিক ভারসাম্যহীন নারী ও দাড়ি গোপভরা দেশের বিভিন্ন প্রান্তের বেশকিছু (পাগল) প্রকৃতির লোকের আর্বিভাব ঘটেছে এবং ইতোমধ্যে কয়েক’জনকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

স/এষ্