ঢাকারবিবার , ২৭ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় পানির ট্যাংক বিতরণে অনিয়মের অভিযোগ

admin
আগস্ট ২৭, ২০১৭ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥

পাইকগাছার লতা ইউনিয়নে পানির ট্যাংক বিতরণের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছেন অধিকাংশ ইউপি সদস্য। এদিকে প্রকৃতি হতদরিদ্র ও দুস্থদের বঞ্চিত করে সুফলভোগীদের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়মের অভিযোগে এনে রোববার বিকালে লতা বাজারে প্রতিবাদ সমাবেশের আহ্বান করেছেন এলাকাবাসী। প্যানেল চেয়ারম্যান আব্দুল বারিক জানান, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি গত বৃহস্পতিবার লতা ইউনিয়নে ১৬টি পানির ট্যাংক বিতরণ করা হয়। এসব পানির ট্যাংক এলাকার হতদরিদ্র ও দুস্থদের মাঝে বিতরণ করার কথা। অথচ চেয়ারম্যান দিবাকর বিশ্বাস তার পছন্দের দু’একজন ছাড়া আমাদের ইউপি সদস্যকে না জানিয়ে অনিয়মের মাধ্যমে তালিকা প্রণয়ন করে ট্যাংক বিতরণ করেছেন এবং যারা পেয়েছে তারা অধিকাংশ ধনাঢ্য পরিবারের লোক। এর প্রতিবাদে রোববার বিকালে এলাকাবাসী লতা বাজারে এক প্রতিবাদ সমাবেশ আহ্বান করেছে। উপজেলা প্রকৌশলী আবু সাঈদ জানান, বিতরণের বিষয়টি সম্পূর্ণ উপজেলা পরিষদের বিষয়। ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস জানান, এলাকা দুস্থ লোকের সংখ্যা অনেক বেশি। সে অনুযায়ী বিতরণ সামগ্রী ছিল খুবই কম। ঠিকাদার জাহাঙ্গীরের মাধ্যমে ইউএনও এবং উপজেলা প্রকৌশলীর উপস্থিতিতে ১৬টি পানির ট্যাংক ও ১২টি সেলাই মেশিন দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়। তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন মেম্বরদের মতামত নেওয়া বাধ্যতা মূলক নয়। তারপরও কয়েকজন মেম্বরের সাথে আলোচনা করে তালিকা প্রণয়ন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান জানান, তালিকা অনেক আগেই প্রণয়ন করা এবং সংশ্লিষ্ট চেয়ারম্যানের উপস্থিতিতে বিতরণ করা হয়। তবে কেউ যদি তালিকা প্রণয়নের অনিয়মের অভিযোগ করেন তাহলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।

স/মা