ঢাকাশুক্রবার , ৭ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় পরিবেশের পক্ষে মানববন্ধন

admin
জানুয়ারি ৭, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় পরিবেশের পক্ষে মানববন্ধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় লবণ পানি মুক্ত পরিবেশ বান্ধব কৃষি’র দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দেলুটি ইউনিয়নের ফুলবাড়ী বাজারে ইউনিয়নের ২১নং পোল্ডারবাসী “পরিবেশ বিধ্বংসী লবণ পানিকে না বলি, পরিবেশের পক্ষে অবস্থান করি” প্রতিপাদ্য বিষয়ের উপর এ মানববন্ধনের আয়োজন করে।

ভোলটন মন্ডলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ইউপি সদস্য কিংশুক রায়, সুকুমার কবিরাজ, রাম টিকাদার, পবিত্র সরদার, রিংকু রায়, পলাশ, মেরী রানী সরদার, লক্ষ্মী রানী ও বিনতা সরকার। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা লবণ পানি মুক্ত পরিবেশ বান্ধব কৃষি ফসল এবং মৎস্য চাষাবাদ ও উৎপাদনের দাবী জানান।

স/অ