ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় দু’পক্ষ একই স্থানে সমাবেশ আহবান করায় পুলিশের হস্তক্ষেপে পন্ড

admin
অক্টোবর ৮, ২০১৭ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

পাইকগাছায় দু’পক্ষ একই স্থানে সমাবেশ আহবান করায় পুলিশের হস্তক্ষেপে দু’পক্ষের ডাকা প্রতিবাদ সমাবেশ পন্ড হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। রোববার বিকালে সোলাদানার চৌরাস্তা মোড়ে জেলা পরিষদ সদস্য’র নেতৃত্বাধীন পক্ষ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের পক্ষে পূজা উদযাপন কমিটি প্রতিবাদ সমাবেশ আহবান করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে পুলিশের হস্তক্ষেপে দু’পক্ষই তাদের ঘোষিত কর্মসূচী স্থগিত করে।  জানাগেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের চৌরাস্তা মোড়ে দূর্গাপূজার নবমীর দিন মোটর সাইকেলের তালা খোলাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজীর নেতৃত্বাধীন একটি পক্ষ রোববার বিকালে ইউনিয়নের চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ আহবান করে। অপরদিকে সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের পক্ষে স্থানীয় চৌরাস্তা সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি দীলিপ কুমার ঢালী একই সময় একই স্থানে অনুরুপ প্রতিবাদ সমাবেশ আহবান করে।

এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমাবেশের নির্ধারিত সময়ের পূর্বেই ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। বিকাল ৪ টার দিকে দু’পক্ষের শত শত লোকজন সমাবেশস্থলে উপস্থিত হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টিতে ভিজে ওসি আমিনুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন একপর্যায়ে দু’পক্ষের পক্ষ থেকে উপস্থিত জনতার উদ্দেশ্যে স্ব-স্ব ঘোষিত কর্মসূচী প্রত্যাহার করে নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছিল।

স/মা