পাইকগাছায় দলীয় নেতাকর্মীদের সাথে জাপা নেতা মোস্তফা’র মতবিনিময়
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছার হরিঢালী ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাপা’র আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর। তিনি রোববার সকালে হরিঢালী ইউনিয়ন জাপা’র দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এরআগে তিনি হরিঢালী ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফার মা ফাতেমা বেগমের জানাযা’য় অংশগ্রহণ করেন। মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাপা’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সদস্য সচিব সামছুল হুদা খোকন, পৌর আহবায়ক গাজী আব্দুস সামাদ, সদস্য সচিব গাজী রবিউল ইসলাম, জাপানেতা কৃষ্ণ রায়, মুজিবর রহমান, মোবারক হোসেন, সরদার ফরিদ আহম্মেদ, মুনছুর আলী, শেখ সাদেক, সোহরাব গোলদার, মাফিকুল ইসলাম, শুকুর আলী, মনিরুল ইসলাম, হায়দার আলী, হাবিবুর রহমান, আব্দুর রহিম ও তন্ময় রায়। মতবিনিময়কালে দলীয় সম্ভাব্য প্রার্থী হিসাবে জাপানেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
স/মা

