পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় দেলুটি ইউপি দারুন মল্লিক খেয়া ঘাট থেকে ট্রলার ও ছাগলসহ তিন চোরকে অটক করেছে থানা পুলিশ। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছ। থানায় মামলা হয়েছে।
জানাগেছে, গোপন সংবাদে দারুন মল্লিক এলাকা থেকে তালা উপজেলার শ্রীমন্ত কাঠির বেনীকান্তের ছেলে নিমাই বিশ্বাস(৫৫),বালিয়া মালো পাড়ার মৃত আকছেদ মোড়লের ছেলেমনিরুল মোড়ল,(৩০) ও মৃত শওকত মোড়লের ছেলে রাশেদুল মোড়ল(৩২)।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দাকোপ থানার বাজুয়া এলাকা থেকে তারা তিনটি ছাগল চুরি করে ট্রলার যোগে দারুন মল্লিক খেয়াঘাটের দিকে আসছিল। ওসি এজাজ শফী চোরদের আগমনের গোপন সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পুলিশ পাঠায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা পালানোর চেষ্টা কালে তাদেরকে ঝাপটে ধরে।এ সময় তাদের চুরি করা একটি ট্রলার ও ৩টি ছাগল উদ্ধার করে থানায় আনে। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছ।
স/ম

