পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় জবা ভিশনের কর্মচারীকে ৩ ঘণ্টা আটক। মারপিট, ছিনতাই-এর অভিযোগ। ভিশনের ডিজিটাল ম্যাশিন ও তার চুরি। ঘটনাটি উপজেলার শ্রীকন্ঠপুৃর সোমবার সন্ধ্যায়।
জানা যায়, পাইকগাছা উপজেলার বাঁকা বাজারে জবা ভিশন নামে একটি ডিস ব্যবসা দীর্ঘদিন ধরে চলে আসছে। উক্ত ডিস লাইনটি বাঁকা হতে চাঁদখালীর ভিতর দিয়ে কয়রা পর্যন্ত চলে। সোমবার বিকালে ভিশনের কর্মচারী রাড়–লী গ্রামের কবির গাজী পুত্র জনি লাইনের গ্রাহকদের নিকট থেকে মাসিক বিলের টাকা আদায় পূর্বক শ্রীকন্ঠপুর গ্রামে আসে। সন্ধ্যায় পংকোজের দোকানে এসে বিলের টাকা নেওয়ার সময় ঐ এলাকার সাদেক মোল্যার পুত্র রহমত মোল্যা, ইয়াকুব সরদারের পুত্র মোক্তার সরদার, মৃত মফি সরদারের পুত্র শহীদ সরদার ও সাহেব আলীর পুত্র মুছা সরদার একত্রিত হয়ে জনিকে উঠিয়ে নিয়ে চলে যায়। তারা ইন্দুরকাটা নদীর চরভরাটি একটি ঘরে তাকে আটক রাখে। দীর্ঘ ঘণ্টা আটকের পর ভিশনের মালিক শাহিনুরকে মোবাইল ফোনে ডেকে এনে অর্থের বিনিময়ে ছেড়ে দেয়। এছাড়া ডিস ব্যবসা করতে হলে মাসিক চাঁদা দাবী করে। রাতে শাহিনুর মাসোহারাদিবে না জানালে উক্ত চারজন ডিস লাইনের ২টি ডিজিটাল নুট ও ফাইবার চুরি করে নেয়। বর্তমান উক্ত স্থান সহ পার্শ্ববর্তী এলাকার ডিস লাইন বন্ধ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
স/শা

