পাইকগাছায় গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় কাঁঠাল গাছ থেকে পড়ে সাজ্জাত আলী সাজু গাজী (৫০) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটী গ্রামের খদো গাজীর ছেলে সাজ্জাত আলী সাজু গাজী রোববার সকালে বসতবাড়ীর পাশের একটি কাঁঠাল গাছের ডাল কাটতে ওঠে। এ সময় গাছ থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয় বলে জেলা পরিষদ সদস্য নাহার আক্তার জানিয়েছেন .
স//মা

