ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।। পাইকগাছায় প্রাকৃতিক দূর্যোগ ফনি ও বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না নিজ কার্যালয়ে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত ২ লাখ ৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রাকৃতিক দূর্যোগ ফনি ও বুলবুলে ক্ষতিগ্রস্থ এলাকার ৪১ জন ব্যক্তিকে প্রদান করেন।
প্রত্যেক ব্যক্তিকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক ও সহকারি প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ।
স/এষ্

