পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
খুলনার পাইকগাছার লস্কর ইউপির চৌকিদারের মোড়ে ভয়াবহ অগ্নিকান্ডে একটি কম্পিউটারসহ চারটি দোকান পুড়ে ভষ্মিভুত হয়ে গেছে। এ ঘটনায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, জেলার পাইকগাছা উপজেলার লস্কর ইউপির চৌকিদারের মোড়ের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা প্রতিদিনের ন্যায় শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ীতে চলে যান। রাত প্রায় দুটোর দিকে আগুন দেখে লোকজনের চেঁচামেচির শব্দশুনে দোকান মালিকরা এসে দেখেন তাদের দোকান ঘর গুলোতে আগুন জ্বলছে। ঠিক কি কারনে এবং কখন আগুনের সুত্রপাত হয়েছে সে ব্যাপারে কিছুই বলতে পারেননি দোকানদাররা। আগুনে তপন শীলের সেলুনের দোকান, শিয়াব সরদারের কম্পিউটারের দোকান, সফিকুল সরদার ও অভিজিৎ গাইনের চায়ের দোকান পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। আগুনে একটি কম্পিউটারসহ দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজনের ঘন্টাখানের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকান ঘরগুলি আর রক্ষা করা যায়নি। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন। এদিকে যখন আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন শিয়াবউদ্দীনের কম্পিউটার ঘরে আজিজুল ও নাতু নামে দুই যুবক ঘুমিয়ে ছিল। স্থানীয়রা টের পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করে।
স/এষ্

