ঢাকারবিবার , ২ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাইকগাছার হতদরিদ্র বারিকের উন্নত চিকিৎসার জন্য সাহায্যের আবেদন


এপ্রিল ২, ২০১৭ ৯:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় আব্দুল বারিক মোল্লা (৪৯) নামে এক হতদরিদ্র ব্যক্তি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধী মেরুদন্ড ক্ষয় রোগে ভুগছেন। নিজের সবকিছু বিক্রি করে স্থানীয় বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পরও কোন প্রতিকার মেলেনি। উন্নত চিকিৎসার জন্য স্থানীয় ডাক্তাররা তাকে ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকার প্রয়োজন যা বারিক ও তার পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। এ জন্য সমাজের স্ব-হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন বারিকের পরিবার। আব্দুল বারিক পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাতিখালী গ্রামের মৃত তকিম মোল্লার ছেলে। গত ৪ বছর বারিক মেরুদন্ড ক্ষয় রোগে ভুগছেন। ইতোমধ্যে তিনি খুলনা, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানের মেরুদন্ড বিশেষজ্ঞ ডাক্তারদের সরণাপন্ন হয়েছেন। কিন্তু রোগ থেকে কোন প্রতিকার মেলেনি। চিকিৎসার জন্য নিজের সহায় সম্বল বিক্রি করে বর্তমানে বারিক স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন-যাপন করছে।

স/জনী