ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।। পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে ১৬ নং সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ৩০৩ জন ভোটারের মধ্যে ২৬১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রাপ্ত ফলাফলে মোঃ আজিবর রহমান (বই) প্রতিকে ১৩৪ ভোট পেয়ে ১ম, শংকর কুমার সানা ( দোয়াত কলম) প্রতীকে ১২২ ভোট পেয়ে ২য় ও সংরক্ষিত মহিলা পদে মিসেস মানছুরা বেগম ( গোলাপ ফুল) প্রতীকে ১৩৩ ভোট ও ঝর্না সাহা ( টিউবওয়েল) প্রতীকে ১২২ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন। রিটানিং অফিসারের দায়িত্তে ছিলেন সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ দাশ।
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ঝংকার ঢালী,সহকারী প্রিজাইডিং অফিসার নয়ন কুমার সাহা । নির্বাচন পরিচালনা করেন প্রধান শিক্ষক অলোক কুমার মৃধা।
স/এষ্

