ঢাকামঙ্গলবার , ২৪ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছার সোলাদানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
আগস্ট ২৪, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছার সোলাদানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : পাইকগাছার সোলাদানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরস্পরকে কাছে টানতে সোলাদানার চৌরাস্তা মোড়ে ব্যতিক্রমধর্মী এক মতবিনিময় সভায় মিলিত হলেন শতাধিক মানুষ। সোমবার সন্ধ্যায় সরদার আবু হোসেন কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভার পুর্বে আয়োজকদের পক্ষে ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খৃিষ্টান ঐক্য পরিষদের নেতা দিলীপ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে ৭৫’র ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ড ও ২১ আগস্ট আ’লীগের সন্ত্রাস বিরোধী জনসভায় নারী নেত্রী আইভি রহমান সহ নিহত দলীয় কর্মীদের স্বরণে ১,মিনিট নিরাবতা পালন করা হয়।

সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন হিন্দু বৌঃ খৃিঃ ঐক্য পরিষদ নেতা আ’লীগ নেতা বিমল কৃষ্ণ সরদার,সঞ্জয় সরদার,সাবেক কমিশনার পরিতোষ কুমার সরদার, প্রধান শিক্ষক পরিমল চন্দ্র মন্ডল, বিনয় মন্ডল, সুভায় রায়, ইউপি সদস্য রাজেশ মন্ডল,শিবপদ মন্ডল, গোপাল মন্ডল, আশুতোষ মন্ডল, নৃপেন্দ্র নাথ মন্ডল, প্রশান্ত মন্ডল,বিশ্বনাথ মন্ডল,রামপদ মন্ডল,রামপ্রসাদ মন্ডল, অজিত সরদার,দিলীপ সেন,দিপক মন্ডল, বিধান রায়,অনিল রায,আশীষ সরদার,কবিন সানা,অমিয় সরকার,প্রভাষ সরদার,বিভুতী মন্ডল, শুকদেব মন্ডল, বিশ্বজিত সানা,তুষার মন্ডল, শৈলেন মন্ডল, সুজন রায়,পবিত্র সরদার,মন্টু মন্ডল, পশুপতি সরদার,যুগোল সানা,গোপাল সরদার,থমসন ঢালী সহ অনেকে।

উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা পঞ্চানন সানার পরিচালনায় সভায় বক্তারা খুলনা-৬ ( পাইকগাছা-কয়রার) এমপি আক্তারুজ্জামান বাবু’র কাছে সরকারের পরিকল্পনা অনুযায়ী ২৩ নং পোল্ডারে টেক সহি ভেঁড়িবাধ নির্মানের কাজ দ্রূত শুরু করা ও পোল্ডার অভ্যন্তরে লোনাপানী উত্তোলন বন্ধের দাবী করে বলেন “দেশ ভাল থাকলে,আমরাও ভাল থাকব”।

আগামী ইউপি নির্বাচনের গুরুত্ব দিয়ে নৌকা প্রতিকের কোন বিকল্প নেই এ অভিমত প্রকাশ করে নিজেদের বিভেদ ভুলে ঐক্য সৃষ্টি, সাধারণ মানুষের সাথে সক্ষ্যতা ও আস্থা অর্জন, গ্রামে-গ্রামে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার-প্রচারণা করে জনমত গঠনের উপর গুরুত্বরোপ করেন।

স/এষ্