ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাইকগাছার বকুল গাছ প্রেমিক সিদ্দিক এখন তাল গাছ প্রেমিক

nayem ahmed
আগস্ট ২৯, ২০১৯ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

ইমদাদুল হক, পাইকগাছা,খুলনা: নাম তার সিদ্দিক মোড়ল (৬০)। কেউ বলে সিদ্দিক পাগল। কেউ বা বলে বকুল প্রেমিক। পাইকগাছার শ্যামনগর গ্রামের হত দরিদ্র পরিবারে তার জন্ম্।

সে দরিদ্র পরিবারে জন্মগ্রহন করায় লেখা পড়া করতে পারেনি।ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল গাছ লাগানো। তার আয়ের একমাত্র মাধ্যম বাজারে বাজারে শাক বিক্রি করা। শাক বিক্রি করে চলে স্বামী-স্ত্রী ও ২ সন্তানের সংসার।সংসার চালিয়ে কিছু টাকা থাকলে তা দিয়ে বীজ ক্রয় করে।

মাত্র ১০ শতক জমিতে বসত বাড়ী। ছোট্ট একটি আঙ্গিনার কোণে বকুলের বীজ চারা বানিয় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তার গুরুত্বপূর্ণ স্থান, স্টেডিয়াম, অফিস আদালত পাড়ায় লাগায় শ’শ’ বকুল গাছ। এখনও থেমে নেই তার গাছ লাগানোর প্রক্রিয়া তার নেশা ও পেশায় পরিণত হয়েছে।

গত ৩০ বছর ধরে কখনও পায়ে হেটে, কখনও গাড়ীতে চড়ে বাঁশের দু’মাথায় চারা ঝুলিয়ে তা বিভিন্ন অঞ্চলে লাগিয়ে বেড়ায় সে। সে জানায়, স্কুল-কলেজের ছেলে-মেয়েরা বকুল ফুল দিয়ে মালা বানাবে, বকুল খাবে, গাছ তলায় বসে গল্প করবে এতেই তার আনন্দ। সোজা ভাষায় কথা বলতে না পারলেও সব সময় বাধা-বাধা ভাষায় কথা বলে সে। এসবের পরেও তার স্বপ্ন থেমে নেই।

এবার সে বিভিন্ন অঞ্চলে তালের চারা লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে। চলতি বছর সে তাল গাছের মাথা তথা তাল কিনে গাছে পাকিয়ে তার থেকে যে বীজ পাবে তা দিয়ে চারা বানিয়ে বিভিন্ন অঞ্চলে সড়ক ও ওয়াপদার রাস্তায় লাগাবে। যা পথচারীরা বা সাধারণ মানুষ খাবে ও বজ্রপাত থেকে মানুষ প্রাণে বাঁচবে বলে আশা করেন।

বকুল গাছ নিয়ে বিটিভি’র জনপ্রিয় ‘ইত্যাদি’ অনুষ্ঠানে তার একটি সাক্ষাৎকার প্রচার করে এবং ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়।

 

স/এন