ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাইকগাছার প্রয়াত কৃতি ফুটবলার মাহবুবর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

admin
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছার প্রয়াত কৃতি ফুটবলার মাহবুবর রহমানের পরিবারকে সুন্দরবন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে সুন্দরবন স্পোর্টিং ক্লাব কার্যালয়ে মাহবুবর রহমানের মেয়ে সালমা জাহান পপির নিকট ক্লাবের কর্মকর্তাবৃন্দ আর্থিক সহায়তা হিসাবে নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, সহ-সভাপতি এ্যাডঃ মোর্ত্তজা জামান আলমগীর রুলু, মিরাজুল ইসলাম, সাজ্জাদ আলী সরদার, কোচ তুষার কান্তি মন্ডল, মনজুরুল ইসলাম, জামিলুর রহমান রানা ও আছাবুর রহমান। উল্লেখ্য, সরল গ্রামের কৃতি ফুটবলার মাহবুবর রহমান ২০১৬ সালের ১৮ অক্টোবর দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

স/শা