পাইকগাছার পল্লীতে বাড়ীর লোকদের বেঁধে মারপিট করে নকদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার পল্লীতে একটি বাড়ীর লোকদের বেঁধে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গবার গভীর রাতে চোরেরা উপজেলার গজালিয়া কালুয়া গ্রামের মৃত বনমালী সানার মেয়ে রুপসী ঢালীর বাড়িতে প্রবেশ করে।
এ সময় চোরেরা রুপসীর ঘরে ঢুকে লোকদের বেঁধে ও মারপিট করে ট্রাংক ও বাক্স ভেঙ্গে ফেলে। অস্ত্রের মুখে জিম্মি করে সব কিছু লুপট করে নিয়ে যায় বলে রুপসী জানায়। বাড়ীর লোকেরা জানায় চোরেরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে তারা প্রাথমিক ভাবে ধারনা করছে।
নবনির্বাচিত চেয়ারম্যান শাহজাদা আবু ইলিয়াস ঘটনা স্থল পরিদর্শন করেছেন।ওসিমোঃ এজাজ শফী ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন,এ ব্যাপারে থানায় এখন কোন লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে দ্রুত দুস্কৃতিকারীদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া হবে।
স/অ

