ঢাকাসোমবার , ৪ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছার চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

admin
সেপ্টেম্বর ৪, ২০১৭ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

 পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছার চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সোমবার সকালে বিদ্যালয় মাঠে পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মুনসুর আলী গাজী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী জিয়াউর রহমান কমল। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান সরদার, আব্দুস সবুর সরদার, জালাল উদ্দীন গাজী, আব্দুস সামাদ সরদার, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, প্রাক্তন শিক্ষক নূর বক্স, আবু তালেব, গোলাম মোহাম্মদ গাজী, দুলাল চন্দ্র দে, জলিল গাজী, শচীন ঢালী, কালিপদ সরকার, নির্মল কান্তি রায়, আমিনুল ইসলাম, জালাল গাজী, গুরুদাস বৈরাগী, নরেন্দ্র রায়, নওশের গাজী, আলী আকবার মিস্ত্রী, ইব্রাহিম, কালিপদ, হরিচরণ ঘোষ, অমূল্য রতন, ফজলে করিম, আবুল কাশেম, রওশান খাঁ, আরজান আলী, ইকবাল হোসেন, কবির হোসেন, ফরিদ হোসেন।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কাস্টমস্ কর্মকর্তা আরিফুল ইসলাম, পাট উন্নয়ন বোর্ড কর্মকর্তা পলাশ হোসেন, প্রভাষক আব্দুল হালিম, এসআই শেখ রাজু আহম্মেদ, শিক্ষক সুমন হোসেন, শাহীন মাহমুদ, রুবিনা পারভীন, আব্দুল হালিম, আব্দুল করিম, কেয়া অধিকারী ও মুনমুন। অনুষ্ঠানে ১৯৫৮ সালের পর হতে অবসরপ্রাপ্ত ২২ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।

স/মা