পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ এর ঐতিহাসিক ভাষন জাতি সংঘের ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় পাইকগাছা উপজেলা চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠি হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে এক আনন্দ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মৌখালী বাজার চত্ত্বরে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাজাদা আলম তুরাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জিএম ইকরামুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবুল কালাম আজাদ, যুবলীগনেতা এসএম নূরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, আ’লীগনেতা গাজী শফিকুল ইসলাম, নূরুল ইসলাম সরদার, রফিকুজ্জামান মিনু, হাবিবুর রহমান, জবেদ সরদার, ফয়জুদ্দীন মোল্লা, নরীন সানা, ইদ্রিস আলী, দেবপ্রসাদ মন্ডল, হাফিজুল আল আছাদ সোহাগ, আব্দুল হক মোল্লা, শেখ সোহাগ হোসেন, আল আমিন, শাহিনুর ইসলাম, আবু নাইম, সুমন, আব্দুর রহমান, মিরাজ হোসেন, মিলন, রাসেল, মোজাহিদ, ছাত্রলীগনেতা শরিফুল ইসলাম লিটন, আহসানুর রহমান, মিন্টু মিস্ত্রী, রামকৃষ্ণ বাছাড়, মজনু সরদার, রেজাউল ইসলাম, প্রবীর, মঞ্জুরুল ইসলাম মোল্লা ও আকরাম সানা।
স/মা

