পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
উপ-সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন পাইকগাছার কৃতি মুক্তিযোদ্ধা সন্তান আ ন ম তরিকুল ইসলাম। গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তরিকুল ইসলামকে সিনিয়র সহকারী সচিব থেকে উপ-সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়। উল্লেখ্য, আ ন ম তরিকুল ইসলাম খুলনার পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল ইসলাম এবং সখিনা ইসলামের ছেলে। তরিকুল ইসলাম ২০০৩ সালে বিসিএস ২২ তম ব্যাচের সরকারি কর্মকর্তা হিসাবে রাঙ্গামাটি জেলায় যোগদান করেন। এরপর সহকারী কমিশনার (ভূমি) হিসাবে চুয়াডাঙ্গা সদর ও যশোরের মনিরামপুর উপজেলায় কর্মরত থাকার পর বাগেরহাট জেলা প্রশাসনে যোগদান করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে প্রথমে সাতক্ষীরা জেলার কলারোয়া এবং দেবহাটা উপজেলায় কর্মরত ছিলেন। সবশেষে তিনি সিনিয়র সহকারী সচিব (প্রেস অফিসার) হিসাবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তরিকুল ইসলামের স্ত্রী আনজুন্নাহার একজন কলেজ শিক্ষক ও একমাত্র ছেলে এ এন এম আসিকুল ইসলাম পঞ্চম শ্রেণীর ছাত্র। এদিকে উপ-সচিব পদে পদোন্নতি পাওয়ায় তরিকুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন জন্মস্থান পাইকগাছার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
স/ এষ্

