ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাঁজরে বিঁধে রয়েছে একটি নয় দুইটি ছুরি ,সাহায্য করার লোক নেই !

admin
আগস্ট ২৪, ২০১৭ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পাঁজরে বিঁধে রয়েছে একটি নয়, দুইটি ছুরি ৷ একটা ছুরি কোন মতে বের করতে সক্ষম হলেও আরেকটা বিঁধেই রয়েছে বুকের নীচে ৷ সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে ৷ কিন্তু যুবককে সাহায্য করার লোক কেউই নেই ৷ একটু পানির জন্য কাতর আকুতি জানাচ্ছিলেন সেই ৷ কিন্তু পানি দেওয়া তো দূরের কথা, সবাই নিজের মোবাইলে ছবি তুলতেই ব্যস্ত ৷ ভারতের রাজধানী দিল্লিতে এমনই অমানবিক দৃশ্য দেখা গেল মঙ্গলবার ৷

পুলিশ জানিয়েছে, মৃতের নাম আকবর আলি ৷ ব্যস্ত রাস্তার মাঝেই ছুরি দিয়ে কোপানো হয় তাকে ৷ দুটি ছুরিই বিঁধে যায় পাঁজরে ৷ এমনকী, পথচারীদের নিজের বাড়ির ঠিকানাও নাকি জানিয়েছিলেন আকবর ৷ কিন্তু প্রত্যেকেই তখন আকবরকে বাঁচানোর পরিবর্তে মোবাইলে ভিডিও তুলতেই বেশি ব্যস্ত ছিলেন ৷  পরে ছুরিবিদ্ধ যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷  এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

আকবরের ভাই ইমাম জানান, ‘‘একজন নারী তার ভাইকে বাঁচাতে এলেও তখন তাকেই হামলার মুখে পড়তে হয় ৷ আমার ভাই শেষপর্যন্ত লড়েছিল ৷ একটা ছুরি পাঁজর থেকে বেরও করেছিল ৷ কিন্তু অন্যটি পারেনি ৷ ’’

স/মা