ঢাকামঙ্গলবার , ৭ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে একনেকে আট প্রকল্প অনুমোদন

admin
নভেম্বর ৭, ২০১৭ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

একনেক সভা শেষে প্রকল্পগুলো সম্পর্কে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, আজকের সভায় আটটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে চার হাজার ৯৭৯ কোটি ৩৫ লাখ টাকা। এর ব্যয় সরকারি অর্থায়ন থেকে করা হবে চার হাজার ৬৯ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প সাহায্য ৮৫৮ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ৫১ কোটি ১৬ লাখ টাকা।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের  সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।

স/মা