ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাঁচ সন্তানকে রেখে দ্বিতীয় বিয়ে করছেন আফগান অধিনায়ক

admin
নভেম্বর ১৩, ২০২০ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পাঁচ সন্তানকে রেখে দ্বিতীয় বিয়ে করছেন আফগান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : প্রথম সংসারে পাঁচ সন্তান। একজন ছেলে এবং বাকি চারজন মেয়ে। আর তাদের রেখে এবার দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আসগর আফগান। ইতিমধ্যে বাগদান শেষ করে দ্বিতীয় বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

আর এই বিষয়টি নিশ্চিত করেছেন আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার ইব্রাহিম মোমাদঁ। গণমাধ্যমকে তিনি জানান, “আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক আসগর আফগান দ্বিতীয় বিয়ের জন্য বাগদান সেরেছেন। তার প্রথম স্ত্রীর সংসারে এক ছেলেসহ পাঁচ সন্তান রয়েছে। জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা অধিনায়ক।”

তবে আনুষ্ঠানিক ভাবে আফগান কিছুই জানানি। তাছাড়া গণমাধ্যমের খবর অনুযায়ী খুব শীগ্রই বিয়ের কার্যক্রম সম্পন্ন করবেন। তবে তিনি প্রথম পক্ষের স্ত্রীকে তালাক দিয়েছেন কি না, এ বিষয়টি নিশ্চিত করতে পারেনি গণমাধ্যমগুলো।

প্রসঙ্গত যে, ২০০৯ সালে আফগান জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৪ টেস্টে ২৪৯ রান, ১১১ ওয়ানডেতে ২৩৫৬ রান ও ৬৯ টি-টোয়েন্টি ম্যাচে ১২৪৮ রান করেছেন আফগান। তার নেতৃত্বে ৫৬ ওয়ানডের মধ্যে ৩১টিতেই জিতেছে আফগানিস্তান।

স/এষ্