ঢাকাবুধবার , ৫ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাঁচ বছরে শতকোটি টাকার মালিক ওমর ফারুক

admin
জানুয়ারি ৫, ২০২২ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পাঁচ বছরে শতকোটি টাকার মালিক ওমর ফারুক

হাসান মজুমদার বাবলু, নারায়ণগঞ্জ থেকে: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এক নাম্বার ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক গত পাঁচ বছরে শত কোটি টাকার মালিক বনেগেছেন। সামান্য চুনা কারখানার মালিক থেকে আজ তিনি টাকার পাহাড় বানিয়েছেন এমনটাই চাউর উঠেছে পুরো এলাকাজুড়ে।

অভিযোগ রয়েছে,অসহায় মানুষের জমি দখল, বিচার শালীশির নামে উৎকোচ বানিজ্য, এলাকায় বাড়ি নির্মাণ করতে গেলে ইট বালু সিমেন্ট থেকে শুরু করে যাবতীয় কাজ তার লোকদের দিতে হয়। এছাড়াও ওই ওয়ার্ডে পান থেকে চুন খষলে কাউন্সিলর ওমর ফারুকের কানে পৌছাতে হয়। অন্যথায় হামলা, মামলাসহ গুনতে হয় বড় অংকের চাঁদা। পাশাপাশি সিটি কর্পোরেশনের ওই ওয়ার্ডে চাউর খাচ্ছে ওই এলাকায় ভবন নির্মাণ করতে হলে ফ্লোর প্রতি এক থেকে দুই লাখ টাকা দিতে হয়ে কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক ও তার লোকজনকে।

অনুসন্ধানে জানাগেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা এলাকায় তিন শতাংশ জমিতে ছয় তলা বহুতল ভবন যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। একই এলাকায় বদরুজ্জামান, মনির হোসেন ও শাহজামালের মালিকানাধীন দুই কাঠা জমি কৌশলে কমদামে ক্রয় করে দুই তলা ভবন নির্মাণ করছেন ওমর ফরুক। যার আনুমানিক মুল্য দুই কোটি টাকা। পাইনাদি আবদুল লতিফ মসজিদের পাশে সাড়ে পাঁচ কাঠা জমি। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

এই জমি দখল করতে গিয়ে জমির মালিক দাবিদার মৃত আব্দুল আউয়ালের ছেলে মাছুম মিয়াকে মারধর করেন কাউন্সিলরের লোকজন। পরে মাছুম মিয়া জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। একই এলাকায় সামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে দশ কাঠার একটি প্লট রয়েছে ওমর ফরুকের যার আনুমানিক মূল্য চার কোটি টাকা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংক সংলগ্ন দশ কাঠা জমি রয়েছে।

যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। এ জমিতে তিনি গাড়ির গ্যাড়েজ বানিয়েছেন। হীরাঝিলের আবদুল মতিনের বাড়ির পিছনে দশ শতাংশ জমি রয়েছে তার। যার মূল্য তিন কোটি টাকা। অন্যদিকে সালেহা আক্তার মনি নামের এক নারীকে মাদক মামলায় ভয় দেখিয়ে নয় শতাংশ জমি জোড়পূর্বক নামমাত্র মূল্যে দখল করে নেন জনপ্রতিনিধি ওমর ফারুক। যার আনুমানিক পাঁচ কোটি টাকা।

সেই জমি তিনি অর্ধকোটি টাকায় কিনে টিনসেট ভবন করে ভাড়া দিয়েছেন। সিআইখোলা ইসলাম নগর এলাকায় আট শতাংশ জমির উপর গরুর ফার্ম করেছেন তিনি। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। একই এলাকায় দুই বিঘা জমির উপর আল-মদিনা কাঁচা বাজার নির্মাণ করেছেন।

যার আনুমানিক মূল্য বিশ কোটি টাকা। তার আপন ফুফু মা- আমেনা স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আমেনা বেগমের জমিটি কৌশলে নিয়ে সেখানে আটতলা ভবন করেছেন। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। শাপলা চত্বর এলাকায় আট কাঠার একটি প্লট রয়েছে তার। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। সোনারগাঁয়ের নয়াপুর এলাকায় রয়েছে প্রায় সাড়ে তিন বিঘা জমি, সেখানে তিনি গুরুর ফার্ম করেছেন। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

একই এলাকার বাসিন্দা আহসান উল্লাহ সুপার মার্কেটের ব্যবসায়ী রাজনন্দীনি টেইলার্স এর মালিক আব্দুর রহমানের সোয়া দুই কাঠা জমি নিয়ে ঝামেলা থাকায় তিনি ওমর ফারুকের সরনাপন্ন হন। কাউন্সিলর বিচার করে মাত্র ১৪ লক্ষ টাকা দিয়ে তার জমিটি দখল করে নেন। বর্তমানে জমিটির দাম প্রায় দুই কোটি টাকা। এছাড়া প্রবাসের ডুবাই ও মালয়েশিয়ায় রয়েছে কাউন্সিলর ফারুকের বিভিন্ন ব্যবসা-বানিজ্য।

এলাকাবাসীর সাথে কথা বলে জানাগেছে, কাউন্সিলর প্রার্থী ওমর ফারুকের সহযোগী আক্তার হোসেন, তারেক মিয়া, সোহরাব হোসেন বাবুল, নুর হাবিব, জাহাঙ্গীর হোসেন, রুবেল মিয়া, মাদক ব্যবসায়ী আক্তার হোসেন, তারেক রহমানসহ প্রায় ২০/২৫জনের একটি শক্তিশালী বাহিনী পুরো এলাকাটি নিয়ন্ত্রণ করছেন।

নেকবর আলী সুপার মার্কেটের ভাই ভাই ইলেক্ট্রনিক্স এর মালিক মৃত সালাম মিয়ার মেয়ে নীলা আক্তারের স্বামীর সাথে বিচার শালিশী করে তিন লাখ টাকা রফাদফা করে দেন ওমর ফরুক। পরে সেই টাকা ফারুকই খেয়ে ফেলেন। টাকা না দেওয়ায় নীলার নামের মেয়েটি আত্মহত্যা করেন। এ ঘটনাটি পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পাইনাদি এলাকার বাসিন্দা আবুল বাসার পাটোয়ারী জানান, বাড়ি নির্মাণ করার সময় আমার কাছ থেকে দেড় লাখ টাকা আদায় করেন কাউন্সিলর ও তার লোকজন।

হীরাঝিল এলাকার বাসিন্দা একেএম মোক্তারুজ্জামান জানান, বহু কষ্ট করে হীরাঝিল এলাকায় একটি জমি ক্রয় করেছিলাম। এ জমিটিতে ওয়ারিসের ঝামেলা থাকায় দশ লাখ টাকা রফাদফা করে দেন কাউন্সিলর ফারুক। পরে কাউন্সিলর আমাকে এক লাখ দশ হাজার টাকা দেওয়ার পর বাকি টাকা এখন পর্যন্ত পাই নি।

পাইনাদি এলাকার বাসিন্দা সাদেকুর রহমান জানান, আমি একটি জায়গা ক্রয় করে অষ্টমতলা বাড়ি করতে গেলে বিভিন্ন সময়ে আমার কাছ থেকে চল্লিশ লাখ টাকা আদায় করেন কাউন্সিলর ফারুক ও তার লোকজন।

কামাল হোসেন নামে এক প্রবাসী জানান, আমি আমার ক্রয়কৃত জায়গায় ভবন করতে গেলে বাধা দেয় কাউন্সিলর ও তার লোকজন। পরে তাদের সাথে পয়তাল্লিশ লাখ টাকা দিয়ে সেখানে রফাদফা করে বাড়িটি নির্মাণ করতে হয়। ওই এলাকার বাসিন্দা জাফুরুল্লাহ বাবুল ও আব্দুল রাজ্জাকের কাছে বিদ্যুতেন ট্টান্সফর্মা সংযোগের নামে আড়াইলাখ টাকা হাতিয়ে নেন কাউন্সিলর ফারুক ও তার লোকজন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, এক নাম্বার ওয়ার্ডে পান থেকে চুন খশলেই কাউন্সিলর ফারুককে চাঁদা দিতে হয়েছে। গেল পাঁচ বছরে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে এই ফারুক বাহিনী। এদের কাছ থেকে আমরা সাধারণ মানুষ মুক্তি চাই।

হীরাঝিল এলাকার একজন স্থানীয় বাসিন্দা জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে এক নাম্বার ওয়ার্ড। এখানকার অধিকাংশ মানুষই দেশের বিভিন্ন স্থান থেকে এসে জমিজমা ক্রয় করে ঘরবাড়ি বানিয়ে বসবাস করছেন। অধিকাংশ ঘরবাড়ি নির্মাণের সময় প্রতি তলা প্রতি এক থেকে দুই লাখ টাকা দিতে হয়েছে কাউন্সিলর ফারুক ও তার ক্যাডার বাহিনীদের। একজন চুন ব্যবসায়ী কিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়ে মাত্র কয়েক বছরে শত কোটি টাকার মালিক বনে গেছেন তার কোন জবাব আমরা নিজেরাই খুজে পাচ্ছি না।

এলাকাবাসীরা জানান, মাত্র পাঁচ বছরে কাউন্সিলর ফারুক অবৈধভাবে কি ভাবে প্রায় দুইশত কোটি টাকার মালিক হয়েছেন তা আমাদের ভাবিয়ে তুলছে। একজন জনপ্রতিনিধি হয়ে সাধারণ মানুষের সেবা না করে রক্ষকের জায়গায় ভক্ষক হয়েছেন তিনি। দুর্নীতি দমন কমিশন তার পাঁচ বছরের সম্পদের দেখলেই বেড়িয়ে আসবে থলের বিড়াল।

তারা বলেন,মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দূর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। এ বিষয়েও দূর্নীতিবাজ কাউন্সিলর ফারুকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা। ২০২১ সালের ২০ ডিসেম্বর স্থানীয় চাঁন মিয়া নামে এক ব্যক্তি কাউন্সিলর ফারুকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সেসময়ে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, ওমর ফারুক তার কাছে রাস্তা নির্মাণের জন্য দশ লাখ টাকা দাবি করেন। ২০২০ সালের ৯ মার্চ যুবলীগ কর্মী মিলনকে পিটিয়ে আহত করার ঘটনায় মিলন বাদি হয়ে ওমর ফারুকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাতেন পাড়া এলাকার আব্দুল হান্নান নামের এক ব্যক্তি দশ লাখ টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেছেন আদালতে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর প্রার্থী ও যুবলীগ নেতা ওমর ফারুক জানান, নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষের লোকেরা আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিভাবে এসকল সম্পদের মালিক হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, বেশীর ভাগ সম্পদই্ আমার বাপদাদার আমলের। আমি কোন দূর্নীতির সাথে জড়িত নই।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক মশিউর রহমান জানান, কাউন্সিলর ওমর ফারুকের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসীরা। বিষয়গুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া জানান, যেসকল লোক দলের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে সম্পদ উপার্জন করে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহন করার জন্য উর্ধ্বতনমহলকে লিখিত ভাবে জানানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, দূর্নীতিবাজ যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নারায়নগঞ্জ জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ জানান, অবৈধভাবে সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য আমরা শিগ্রই মাঠে নামছি।

স/এষ্