পাঁচবিবির আটাপাড়া সীমান্তে
সাড়ে ৬ লাখ টাকাসহ তালিকাভূক্ত হুন্ডি ব্যাবসায়ী আটক
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তে হুন্ডির ৬ লাখ ৫০ হাজার ৮’শ টাকাসহ সূদর্শন কুমার কুন্ডু (৪৭) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। রোববার দুপুরে আটাপাড়া সীামান্ত দিয়ে টাকাগুলো ভারতে পাচারের সময় তাকে আটক করা হয়েছে বলে বিজিবি দাবী করেছে। ধৃত হুন্ডি ব্যাবসায়ী সূদর্শন কুমার কুন্ডু জেলা শহরের কুন্ডুপাড়া মহল্লার নিত্যানন্দ কুন্ডুর ছেলে।
জয়পুরহাট-২০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ মোঃ আনিসুল হক জানান, ওই সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে টাকা পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সূদর্শন কুমার কুন্ডু নামে ওই হুন্ডি ব্যাবসায়ীকে আটক করে।
পরে তার দেহ তল্লাসী করে টাকাগুলো উদ্ধার করলে সূদর্শন তার অপরাধ স্বীকার করেন। উল্লেখ্য সূদর্শন ইতোপূর্বে হুন্ডির টাকা পাচার করতে গিয়ে বিজিবি ও পুলিশের হাতে একাধিক বার ধরাও পরেন বলে তিনি তালিকাভূক্ত হুন্ডি ব্যবসায়ী। আটককৃত সূদর্শনকে পাঁচবিবি থানায় সোপর্দ করাসহ এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও বিজিবি জানান।
স/মা

