ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাঁচবিবিতে স্কুল ছাত্রীকে উক্তত্যের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার

admin
অক্টোবর ১৬, ২০১৭ ৭:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

পাঁচবিবিতে স্কুল ছাত্রীকে উক্তত্যের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এম, এম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রীকে উক্তত্যের অভিযোগে গোলাম রব্বানী (৪০) নামে এক স্কুল শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী ভূমি কমিশনার এ কে এম হেদায়েতুল ইসলাম এই রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত স্কুল শিক্ষক পাঁচবিবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও আয়মারসুলপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, শনিবার রাতে স্কুল ছাত্রীটির মোবাইলে ম্যাসেজের মাধ্যমে বিভিন্ন রকম অশ্লীল ভাষা ব্যবহার করে কু-প্রস্তাব দেয় স্কুল শিক্ষক , বিষয়টি ছাত্রী তার অভিভাবককে জানানোর পর রাতেই তারা পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলে গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়, সকালে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে এক মাসের কারাদন্ড প্রদান করে মহামান্য আদালত।

উল্লেখ থাকে যে,ছাত্রীটি উল্লেখিত স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার সময়ও সে বিভিন্ন রকম কু-প্রস্তাব দিয়ে আসছিল বলে ওসি আরও জানান

স/মা